back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরল ব্রাজিলের ‘সেভেন আপ’ স্মৃতি

নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ণ
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোল করা দলের তালিকায় ব্রাজিলকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে জার্মানি। রোববার বিশ্বকাপের প্রথম ম্যাচে নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে নতুন এই কীর্তি গড়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপে সর্বোচ্চ ২৩৭ গোল নিয়ে শীর্ষে ছিল ব্রাজিল। জার্মানির গোলসংখ্যা ছিল ২৩২। তবে কুরাসাওয়ের বিপক্ষে সাত গোলের দুর্দান্ত জয়ে জার্মানির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩৯-এ। অন্যদিকে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করা ব্রাজিলের সংগ্রহ এখন ২৩৮ গোল। ১৫২ গোল নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় জার্মানি। ৬ মিনিটে ফেলিক্স এনমেচা গোল করে দলকে এগিয়ে দেন। তবে ২১ মিনিটে লিভানো কোমেনেনসিয়া সমতা ফেরালে চমকে যায় গ্যালারির দর্শকরা। এটি ছিল কুরাসাওয়ের বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোল।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় জার্মানি। ৩৮ মিনিটে নিকো শ্লটারবেক গোল করে আবারও এগিয়ে দেন দলকে। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন কাই হাভার্টজ।

দ্বিতীয়ার্ধে জার্মানদের গোল উৎসব আরও জমে ওঠে। একে একে জালের দেখা পান জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন এবং ডেনিজ উন্দাভ। ম্যাচের শেষদিকে নিজের দ্বিতীয় গোল করে জার্মানির ৭-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন হাভার্টজ।

এই জয় ফুটবলপ্রেমীদের মনে করিয়ে দিয়েছে ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিল-জার্মানি ম্যাচ-এর স্মৃতি। সেবারও জার্মানি একই ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে পরে বিশ্বকাপ শিরোপা জিতেছিল।

হারলেও কুরাসাওয়ের জন্য দিনটি ছিল ঐতিহাসিক। আয়তন ও জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা সবচেয়ে ছোট দেশ হিসেবে রেকর্ড গড়েছে তারা। পাশাপাশি দলের কোচ ডিক অ্যাডভোক্যাট ৭৮ বছর বয়সে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে নতুন নজির স্থাপন করেছেন।

এখন পর্যন্ত ২১টি বিশ্বকাপে ১১৩ ম্যাচ খেলে ২৩৯ গোল করেছে জার্মানি। অন্যদিকে ২৩টি বিশ্বকাপে ১১৫ ম্যাচে ব্রাজিলের গোল ২৩৮। গ্রুপ ‘ই’-তে নিজেদের পরবর্তী ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। বড় জয় পেলে আবারও সর্বাধিক গোলদাতা দলের আসন ফিরে পাওয়ার সুযোগ থাকবে সেলেসাওদের।

অন্যদিকে দারুণ ফর্মে থাকা জার্মানি আগামী শনিবার আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ