back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

বার্মিংহামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে ডাচরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৫০ রান করেন অধিনায়ক বাবেট ডি লিড। এছাড়া হিদার সিগার্স ১৬ ও ফেবে মোলকেনবার ১১ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা আক্তার দুটি উইকেট নেন। এছাড়া ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি একটি করে উইকেট শিকার করেন।

জয়ের জন্য ১৪০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৭.৪ ওভারে ৬৭ রান যোগ করেন দুই ওপেনার। দলের হয়ে ঝড়ো ব্যাটিং করেন জুয়াইরিয়া ফেরদৌস। তিনি ৩৩ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫০ রান করে আউট হন।

তবে জুয়াইরিয়ার বিদায়ের পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। নতুন ব্যাটার হিসেবে নামা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি রানের খাতা খোলার আগেই ফিরে যান। এরপর দিলারা আক্তার ২৬ ও সোবহানা মোস্তারিও দ্রুত বিদায় নিলে ৮৮ রানেই ৪ উইকেট হারায় টাইগ্রেসরা।

সেখান থেকে পঞ্চম উইকেটে দারুণ জুটি গড়ে দলের হাল ধরেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটিতে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

শারমিন আক্তার ৩২ বলে ৩৭ এবং স্বর্ণা আক্তার ১৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।

জুয়াইরিয়া ফেরদৌসের ঝলমলে অর্ধশতক ও শারমিন-স্বর্ণার দায়িত্বশীল ব্যাটিংয়ে বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ