
নুর মোহাম্মদ শেখ:
কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান কে সতর্ক করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিকালে উপজেলার কুতুপালং বাজারে পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও দোকানে মূল্য তালিকা না থাকায় ৫ টি ব্যবসা প্রতিষ্ঠান কে ১৭ হাজার টাকা জরিমানা ও ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান কে সতর্ক করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ জানান, পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম স্থিতিশীল রাখতে। উপজেলা হতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উখিয়ার কুতুপালং বাজারে অভিযান চালানো হয়। এসময় দোকানিরা মূল্য তালিকা না রাখায় ও অতিরিক্ত মূল্য তে পণ্য বিক্রি করায় ৫ টি ব্যবসা প্রতিষ্ঠান কে ১৭ হাজার টাকা জরিমানা ও সেই সাথে আরো ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান কে সতর্ক করা হয়েছে। সাথে ছিলেন উখিয়া থানার পুলিশের একটি টিম। অভিযান চলাকালে তিনি আরো বলেন, সব বাজারে জনস্বার্থে নিয়মিত অভিযান চলমান রাখবে উপজেলা প্রশাসন।


