
মোঃ ফজলুর রহমান সুইট, জয়পুরহাট জেলা প্রতিনিধি :
জয়পুরহাটে সংবাদ সংগ্রহের সময় কুখ্যাত সন্ত্রাসী মাহমুদুলের হামলায় ৪ সাংবাদিক আহত
জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার ফিচকারঘাট এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ নেতা ও তার ক্যাডার বাহিনীর হামলায় ৪ সাংবাদিক আহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ও সংবাদকর্মীরা খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
হামলার স্বীকার সাংবাদিকরা হলেন, মাছরাঙা টিভির জেলা সংবাদদাতা আল মামুন, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি জুয়েল শেখ, বাংলার দূতের জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক ও সংবাদ সারাবেলার পাচঁবিবি প্রতিনিধি বাবুল হোসেন।
ভুক্তভোগী সাংবাদিকরা জানান, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিচকাঘাট এলাকায় আদিবাসীদের একটি জমিতে মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আইন অমাণ্য এসকেভেটর ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করছিলেন। আদিবাসীদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান ওই সাংবাদিকরা। সে সময় ছাত্রলীগ নেতা মাহমুদুল ও তার ক্যাডার বাহিনী অতর্কিতভাবে তাদের উপর লাঠিসোডা দিয়ে হামলা করে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা তাদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
কুখ্যাত সন্ত্রাসী ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। এলাকায় রাজনৈতিক ছত্র ছায়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
এ ঘটনায় আহত সাংবাদিক জুয়েল শেখ বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায় প্রধান আসামি নেতৃত্ব দাতা ১। মাহমুদুল (৩২) পিতাঃ মোবারক আলী, সাং- ধুরইল, ২। সজিব, পিতা- নাজিবুল, সাং- মালঞ্চা, ৩। মোঃ রনি (৩৪) পিতা- কাইছার, সাং-গোপালপুর ৪।
মোঃ শহিদুল ইসলাম (৩০) পিতা- জাকের হোসেন, সাং-পল্লীবিদ্যুৎ ৫। মোঃ পারভেজ (৩৫) (অটো চেইনমাস্টার) পিতা-
অজ্ঞাত, সাং-গোপালপুর, ৬। মোঃ সোহাগ (৩০), পিতা- অজ্ঞাত, সাং-দানেজপুর সিনেমা হলের পাশে ৭। মোঃ আলম
(৩২) স্টেশনের সামনে অটো চেইনমাস্টার) পিতা- অজ্ঞাত, সাং- গোপালপুর ৮। মোঃ কামরুল (৩২) পিতা- অজ্ঞাত,
সাং- বাশর ৯। মোঃ শাহানুর (৩৫) পিতা- আবুল হোসেন, সাং- নাওডোবা, সর্ব থানাঃ পাঁচবিবি, জেলাঃ জয়পুরহাট সহ আরো অঙ্গাত নামা ১০/১২ জন লাঠি, লোহার রড, হাসুয়া,সামুরা,ছুরি, নিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিতে হামলা চালায়।এতে করে সাংবাদিকরা আত্মরক্ষা করার জন্য বাধা প্রদান করলে প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন।
পরে অন্য সাংবাদিক খবর পেয়ে ঘটনা স্হলে গিয়ে স্হানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্হার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যজেলা আধুনিক হাসপাতালে রেফার করেন।
জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ জানান দূসিদের দ্রুত আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দলোনের হুশিয়ারি দেন।


