back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪৬ লাখ টাকা জরিমানা আদায়

kbctgbd
১১ মার্চ ২০২৪ ১১:০২ পূর্বাহ্ণ

সাব্বির মির্জা, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে অনুমোদনহীন ৯টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। 

রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার গাড়াদহ ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। এসময় তাকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর।

এ সময় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের মালিকানাধীন MRM, SRM এবং NRM ব্রিকস কে মোট ১৮ লাখ টাকা, আব্দুস সালাম ব্যাপারীর MSB ব্রিকসকে ৬ লাখ টাকা, মো. আলমাসের ABM ব্রিকসকে ৬ লাখ টাকা, মো. নান্নু মিয়ার KBM ব্রিকসকে ৪ লাখ টাকা, মো. রফিকুল ইসলামের MMH এবং MNH ব্রিকসকে ৭ লাখ টাকা এবং আব্দুল বাতেনের মালিকানাধীন ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ৪৬ লাখ টাকা।

অভিযান চলাকালীন সরেজমিনে গিয়ে দেখা যায়, কোন কোন ইটভাটায় বেকুমেশিন দিয়ে ইট তৈরির চুল্লি ও কিছু স্থাপনা ভেঙে দেয়া হচ্ছে। আবার কোন কোনটির ক্ষেত্রে ভাঙা হচ্ছে না। এবিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ নানা অযুহাতে সাংবাদিকদের এড়িয়ে যান।

এমনকি অভিযান শেষেও তিনি অভিযানের কোন তথ্য দিতে আপত্তি জানান। একপর্যায়ে সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে তার অনুমতি সাপেক্ষে পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচাৱক মো. আব্দুল গফুর অভিযানের বিষয়ে কথা বলেন।

তিনি জানান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একশ দিনের বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা কিংবা প্রয়োজনীয় অনুমোদন বিহীন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে নয়টি ইটভাটা থেকে মোটা ৪৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি মালিকপক্ষ থেকে ভাটা চালাবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

পরিবারের ৫ সদস্য মিলে তরুণীকে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে...

এক যুবককে বিয়ে করলেন তিন বোন!

ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক...

সর্বশেষ