back to top

বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর জেলার রুপদিয়া এলাকা থেকে র‌্যাব-৬ হত্যা মামলার এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে

kbctgbd
২ নভেম্বর ২০২৩ ৯:৫৩ পূর্বাহ্ণ

মোঃ শহিদুল ইসলাম, বেনাপোল যশোর:

গ্রেফতারকৃত আসামী যশোর জেলার অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের মোঃ মতলেব মোল্যার ছেলে রুবেল হোসেন মোল্যা।

র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন জানান, ২০১৩ সালের ১১ নভেম্বর অভয়নগর উপজেলার বর্ণী এলাকায় এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের মামা শাহাদাৎ হোসেন বাদী হয়ে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয় রুবেল হোসেন মোল্যাসহ ৫/৬ জনকে। আদালত রুবেল হোসেন মোল্যাকে জামিন দেন। কিন্তু জামিনে থাকা অবস্থায় তিনি আত্মগোপনে চলে যান।

পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে হত্যা মামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের সাজা প্রদান করেন এবং গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, আসামি যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রুপদিয়া এলাকায় আত্মগোপনে আছে।

গতকাল রাতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে ন্যাব-৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, তিনিসহ কয়েকজন মিলে পূর্ব শত্রুতার জের ধরে এনামুলকে হত্যা করে ধানের ক্ষেতের মধ্যে ফেলে দেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আপা আসবে তাই চলে যাচ্ছি : আসিফ মাহমুদ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

নারী ক্রিকেটারদের যৌন হয়রানি রুখতে বিসিবির নতুন পদক্ষেপ

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও তদন্তে পাঁচ...

শ্রমিক আন্দোলনের মধ্যে প্রাণ গেল ২২ বছরের তৌফিকের

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গাজীপুরে হামলার...

পুলিশের শীর্ষ পদে বড় রদবদল! 

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। স্পেশাল...

মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, দগ্ধ জামায়াত নেতা

খুলনার দিঘলিয়ায় ঘরের দরজার সামনে পড়ে থাকা মুড়ির প্যাকেট...

সর্বশেষ