back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারী কন্যার মাঝে দেবীর রূপ, আজ মহাঅষ্টমী

নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাঅষ্টমী আজ। 

সোমবার (১৯ অক্টোবর) মহাঅষ্টমী উপলক্ষে দেশের বিভিন্ন পূজামণ্ডপে চলছে বিশেষ পূজা-অর্চনা ও অঞ্জলি। দিনের অন্যতম আকর্ষণ কুমারী পূজা। এ পূজায় কুমারী বালিকার মধ্যে দেবী দুর্গার মাতৃরূপ কল্পনা করে তাঁকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা।

রাজধানীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন মন্দিরে আয়োজন করা হয়েছে কুমারী পূজার।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তথ্য অনুযায়ী, ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে সকাল সাড়ে ৯টায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে।

হিন্দুধর্মীয় শাস্ত্র অনুসারে, সাধারণত এক থেকে ১৬ বছর বয়সী অবিবাহিত কন্যাকে কুমারী হিসেবে পূজা করা হয়। শ্রীশ্রীরামকৃষ্ণের শিক্ষা অনুসারে, কুমারীর মধ্যে দেবীর মাতৃরূপ উপলব্ধি করাই এ পূজার অন্যতম উদ্দেশ্য।

প্রচলিত শাস্ত্রীয় বিধান অনুযায়ী, বয়সভেদে কুমারীর বিভিন্ন নাম রয়েছে। এক বছর বয়সী কন্যাকে সন্ধ্যা, দুই বছরে সরস্বতী, তিন বছরে ত্রিধামূর্তি, চার বছরে কালিকা, পাঁচ বছরে সুভগা, ছয় বছরে উমা, সাত বছরে মালিনী, আট বছরে কুব্জিকা, নয় বছরে কালসন্দর্ভা, দশ বছরে অপরাজিতা, ১১ বছরে রুদ্রাণী, ১২ বছরে ভৈরবী, ১৩ বছরে মহালক্ষ্মী, ১৪ বছরে পীঠনায়িকা, ১৫ বছরে ক্ষেত্রজ্ঞা এবং ১৬ বছরে অন্নদা নামে অভিহিত করা হয়।

কুমারী পূজার দিন নির্বাচিত কন্যাকে স্নান করিয়ে নতুন পোশাকে সাজানো হয়। কপালে সিঁদুর, পায়ে আলতা ও হাতে ফুল দিয়ে সুসজ্জিত আসনে বসানো হয় তাঁকে। এরপর ষোড়শোপচারে অর্থাৎ ১৬টি উপাচারে দেবীজ্ঞানে পূজা করা হয়। এ সময় শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য, উলুধ্বনি ও দেবীস্তবের মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী পূজার মধ্য দিয়ে নারীশক্তি ও মাতৃরূপের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পুরোহিতদের মতে, নারীর প্রতি যথাযথ সম্মান, মর্যাদা ও শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার বার্তাও বহন করে এ পূজা।

এদিকে, দুর্গোৎসবের শেষ পর্যায়ের প্রস্তুতিও চলছে। মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী এবং বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী পালিত হবে। দশমীতে পূজা-অর্চনা শেষে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা।

মহানগর সার্বজনীন পূজা কমিটির কর্মসূচি অনুযায়ী, বুধবার বিকেল ৩টার পর প্রতিমা বিসর্জন শুরু হওয়ার কথা রয়েছে। পলাশীর মোড় থেকে বিজয়া শোভাযাত্রা বের হয়ে সদরঘাটের ওয়াইজ ঘাটে গিয়ে শেষ হবে। সেখানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ