back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তাজমিন হত্যার রহস্য উদঘাটন, আজ জানাবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ণ

কুমিল্লায় ১৪ বছর বয়সী জান্নাতুল তাজমিন হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে ঘটনায় একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, হত্যাকাণ্ডের উদ্দেশ্য অনেকটাই স্পষ্ট হয়েছে। গ্রেপ্তার সুমন জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছেন। তাজমিনের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা করেও একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানাতে চায় না পুলিশ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত করা হয়।

তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়াতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সে স্কুলে যাচ্ছিল না বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকত তাজমিন। গত ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর রাত ১২টা ১৯ মিনিটে তাকে কুমিল্লার হোটেল নূরজাহানের সামনে সর্বশেষ দেখা যায়। পরে রাত ২টা ৫৮ মিনিটে বাবার হোয়াটসঅ্যাপে নিজের লাইভ লোকেশন পাঠিয়ে তাকে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে বার্তা পাঠায় তাজমিন। তবে তখন ঘুমিয়ে থাকায় বাবা বার্তাটি দেখতে পাননি।

পরদিন সকালে ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের পাশে পড়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। এ ঘটনায় তাজমিনের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পরে তদন্তের একপর্যায়ে গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তার করে।

এখন পুলিশের সংবাদ সম্মেলনের দিকে তাকিয়ে আছে সবাই। তাজমিন হত্যার নেপথ্যে কী কারণ ছিল এবং এ ঘটনায় আর কারা জড়িত, সে বিষয়ে আজ বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ