back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে আলো নিভিয়ে তারেক সাঈদকে মারধর, শুনানি বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ

মুন্সিগঞ্জ জেলা কারাগারে সাবেক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদকে কারারক্ষীরা লাঠি দিয়ে মারধর করেছেন এমন অভিযোগ উঠেছে। হামলার সময় কারাগারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন তার আইনজীবী।

এ ঘটনায় নিরপেক্ষ ও স্বাধীন বিচারিক তদন্ত এবং তারেক সাঈদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবেদন করা হয়েছে। আবেদনের ওপর শুনানির জন্য বৃহস্পতিবার (১ অক্টোবর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

তারেক সাঈদের আইনজীবী মাহমুদুল হুসাইন রুবেল সাংবাদিকদের জানান, দুটি মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১০ আগস্ট তারেক সাঈদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরে ১৬ সেপ্টেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

আইনজীবীর অভিযোগ, ওই দিন গভীর রাতে মুন্সিগঞ্জ জেলা কারাগারে কয়েকজন কারারক্ষী লাঠিসোঁটা নিয়ে তারেক সাঈদের ওপর হামলা করেন। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। হামলার সময় কারাগারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

মাহমুদুল হুসাইন রুবেল বলেন, হামলার ঘটনায় নিরপেক্ষ বিচারিক তদন্ত ও চিকিৎসা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার শুনানি হবে।

তবে কারা কর্তৃপক্ষ এর আগে তারেক সাঈদকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে। তাদের ভাষ্য, জেল সুপারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং নষ্ট খাবার ছোড়ার ঘটনায় তারেক সাঈদসহ আরেক বন্দির বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। পরে তারেক সাঈদকে মুন্সিগঞ্জ থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে স্থানান্তর করা হয় এবং এক মাসের জন্য টেলিফোনে যোগাযোগ ও পারিবারিক সাক্ষাৎ বন্ধ রাখা হয়।

এর মধ্যেই কুমিল্লা ও লক্ষ্মীপুরে বিএনপি নেতাদের গুম ও হত্যার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় বুধবার সকালে কারাগার থেকে তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসব মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের নামও আসামির তালিকায় রয়েছে।

এদিন মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও আরও দুই মাস সময় চায় প্রসিকিউশন। পরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ নভেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা সাজিয়ে হত্যার অভিযোগ রয়েছে। একইভাবে ২০১৩ সালের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুমের অভিযোগে মামলাগুলোর তদন্ত চলছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

সর্বশেষ