back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ

শরীয়তপুর শহরের প্রধান সড়কে মাথায় কাফনের কাপড় বেঁধে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় মো. সায়েম (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

শুক্রবার শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ বক্সের দিকে যায়। মিছিলের সময় যান চলাচল স্বাভাবিক থাকলেও হঠাৎ বিভিন্ন স্লোগান দিতে দিতে সড়কে অবস্থান নেন অংশগ্রহণকারীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ ও ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে যুবলীগ নেতা সাইফুল মোল্লা ও ছাত্রলীগ কর্মী সাজিদ মোল্লাকে মিছিলের সামনের সারিতে দেখা যায়। সাজিদ মোল্লার মাথায় ছিল কাফনের কাপড়।

মিছিলের বিষয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে সাজিদ মোল্লা দাবি করেন, প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেও তারা আকস্মিকভাবে মিছিল বের করার সক্ষমতা রাখেন। ওই পোস্টে আরও দাবি করা হয়, শরীয়তপুর সদর উপজেলা যুবলীগ নেতা সাইফুল মোল্লার তত্ত্বাবধানে এবং ইকবাল হোসেন অপু মিয়ার নির্দেশনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে।

এদিকে পুলিশ বক্সের সামনে দিয়ে মিছিল যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়। পরে অভিযান চালিয়ে মিছিলে জড়িত সন্দেহে মো. সায়েমকে আটক করে পুলিশ। তিনি শরীয়তপুরের পালং থানার হাজরাসার এলাকার মো. সাইদ আকনের ছেলে।

পালং মডেল থানার ওসি মো. শাহ-আলম জানান, জুমার নামাজের সময় কয়েকজন মিলে শহরের প্রধান সড়কে আকস্মিক মিছিল বের করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে। অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

সর্বশেষ