back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এক পরিবারে একাধিক খুন, এর পেছনে কারণ কী?

নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ণ

একটি পরিবার। একই ঘর। অথচ সেই ঘরেই একসঙ্গে মিলছে একাধিক মরদেহ। সাম্প্রতিক সময়ে দেশে এমন কয়েকটি হত্যাকাণ্ড নতুন করে ভাবিয়ে তুলছে কেন একই পরিবারের একাধিক সদস্যকে একসঙ্গে হত্যা করা হচ্ছে?

সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে স্বামী, স্ত্রী ও তাদের নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনা এর সর্বশেষ উদাহরণ। পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে।

এর আগে রংপুরে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানকে বাড়ির ভেতরেই হত্যা করা হয়। শুধু এই দুটি ঘটনা নয়, গত ছয় মাসে একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার অন্তত ১৯টি ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫০ জন।

তবে প্রশ্ন হলো, এসব হত্যাকাণ্ড কি একই কারণে ঘটছে?

বিশেষজ্ঞরা বলছেন, না। প্রতিটি ঘটনার পেছনে কারণ আলাদা হতে পারে। কোথাও পারিবারিক বিরোধ, কোথাও সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, আবার কোথাও মাদক, বেকারত্ব, অর্থনৈতিক সংকট কিংবা প্রতিশোধের বিষয় সামনে এসেছে।

যেমন, চট্টগ্রামের আনোয়ারায় বাবা-মাকে হত্যার অভিযোগ ওঠে তাদের মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চাকরি নিয়ে বিরোধের একপর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটে।

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায়ও মাদকের বিষয়টি সামনে আসে। পুলিশ ধারণা করছে, মাদকের টাকা জোগাড় করাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

অর্থাৎ, পারিবারিক সম্পর্কের ভেতর জমে থাকা দ্বন্দ্ব যখন মাদক, অর্থের সংকট, বেকারত্ব বা প্রতিশোধের সঙ্গে যুক্ত হয়, তখন পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে।

আরেকটি বড় বিষয় হলো, আইনের প্রতি মানুষের আস্থা কতটা আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিষয়ক গবেষক ড. তৌহিদুল হকের মতে, এসব ঘটনার পেছনে সামাজিক ও কাঠামোগত দুর্বলতা রয়েছে। পারিবারিক বিরোধের পাশাপাশি অপরাধের দ্রুত তদন্ত ও বিচার না হওয়াও সহিংসতা বাড়ার অন্যতম কারণ।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট এলিনা খানও মনে করেন, অপরাধ কমাতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা, আন্তরিকতা এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে।

পরিসংখ্যানও বলছে, দেশে সার্বিক হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েছে। পুলিশ সদর দপ্তরের হিসাবে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে সারা দেশে ২ হাজার ৭৬টি হত্যা মামলা হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ হাজার ৯৪৭টি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে মামলা বেড়েছে ১২৯টি।

আরও উদ্বেগের বিষয়, হত্যা মামলার সাজা নিয়েও প্রশ্ন রয়েছে। পিবিআইয়ের এক গবেষণায় ২৩৮টি হত্যা মামলা বিশ্লেষণ করে দেখা যায়, ৫২ শতাংশ মামলায় সব আসামিই খালাস পেয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, অপরাধ করে শাস্তি না পাওয়ার ধারণা তৈরি হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। আর পরিবারে কোনো বিরোধ বা সংকট তৈরি হলেও সময়মতো তা সমাধান না হলে সেটি বড় ধরনের সহিংসতায় রূপ নিতে পারে।

তাই একই পরিবারের একাধিক সদস্য হত্যার ঘটনাকে শুধু বিচ্ছিন্ন কিছু অপরাধ হিসেবে দেখলে হবে না। এর সঙ্গে জড়িয়ে আছে পারিবারিক বিরোধ, মাদক, অর্থনৈতিক চাপ, বেকারত্ব, সামাজিক মূল্যবোধের দুর্বলতা এবং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থার প্রশ্ন।

অপরাধ ঠেকাতে শুধু ঘটনার পর ব্যবস্থা নিলেই হবে না ঘটনার আগেই ঝুঁকিপূর্ণ পরিবার ও পরিস্থিতি শনাক্ত করে সহায়তা দিতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে দ্রুত তদন্ত ও কার্যকর বিচার।

কারণ একটি পরিবারে একসঙ্গে একাধিক প্রাণ হারানোর প্রতিটি ঘটনা শুধু একটি পরিবারের শোক নয় এটি পুরো সমাজের নিরাপত্তা নিয়ে বড় একটি সতর্কবার্তা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ