back to top

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ম্যাচ ঘিরে দাম্পত্য কলহ, যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে রায়হান (২৬) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান ওই গ্রামের আব্দুল বারিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে এলাকার অন্যদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখেন রায়হান। খেলা শেষে বাড়ি ফিরে কোনো একটি বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি ও পারিবারিক মনোমালিন্য হয়। একপর্যায়ে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা সেনবাগ থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য পাওয়া গেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা জয়ের পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন জাতীয়...

সাবেক ভূমিমন্ত্রীর ‘দুই ফ্ল্যাটে’ বিলাসবহুল পণ্যের ছড়াছড়ি

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের...

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,০৬৯

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায়...

জ্বালানি আমদানির বাড়তি ব্যয়ে চাপে রিজার্ভ

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জ্বালানি আমদানিতে প্রায় ২...

পারেদেসের আচরণে তোলপাড় ফুটবল বিশ্ব

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা...

সর্বশেষ