back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে’

নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, দেশে ভোট কারচুপি শুধু জুলাই অভ্যুত্থানের আগেই নয়, পরেও হয়েছে। তাঁর অভিযোগ, অতীতের নির্বাচনে ফল ঘোষণার আগে ভোট চুরি হলেও সর্বশেষ নির্বাচনে ফল প্রকাশের পর ভোটের ফল পরিবর্তন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে নোয়াখালীর সুপার মার্কেটের সামনে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মাইজদীর মফিজ প্লাজা থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ফল ঘোষণার আগেই ভোট কারচুপি হয়েছে। তবে সর্বশেষ নির্বাচনে নতুন ধরনের অনিয়ম হয়েছে বলে দাবি করে তিনি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও চূড়ান্ত ফলে সেই ভোট বিএনপির পক্ষে দেখানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো সংস্কার কার্যকর করা সম্ভব নয়। এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার ক্ষমতায় আসার ছয় মাসেও একটি কর্মসংস্থান নিশ্চিত করতে পারেনি বলেও দাবি করেন তিনি।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সমালোচনা করে হাসনাত বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ নিয়ে ব্যাপক সমালোচনা করা হলেও বর্তমানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

তাঁর ভাষায়, আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, আর এখন মাঝে মাঝে বিদ্যুৎ আসে।

বিএনপির অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থাকা ত্যাগী নেতাকর্মীরা এখন দলীয়ভাবে মূল্যায়ন পাচ্ছেন না। তিনি অভিযোগ করেন, বিএনপির ‘হাইব্রিড’ নেতাদের দৌরাত্ম্যে প্রকৃত নেতাকর্মীরা উপেক্ষিত হচ্ছেন।

এ সময় বিএনপির অসন্তুষ্ট নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপির দরজা তাদের জন্য সবসময় খোলা রয়েছে।

তবে হাসনাত আবদুল্লাহর উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ