back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে পাচারকালে লাখ টাকার সিমেন্ট জব্দ

নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয় এবং ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা চট্টগ্রামের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি সন্দেহভাজন কাঠের বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। পাশাপাশি পাচারে ব্যবহৃত কাঠের বোটটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, উপকূলীয় অঞ্চলে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, অস্ত্র, নিষিদ্ধ পণ্য এবং অন্যান্য অবৈধ পণ্য পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনী।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ