back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৬ ৬:৩৮ পূর্বাহ্ণ
বগুড়ার আদমদীঘি উপজেলায় বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার তালশন কালীবাড়ী মন্দির এলাকার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া।

গ্রেপ্তার সাকিব আল হাসান উপজেলার তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট বিশেষ ক্ষমতা আইনে একটি নাশকতা মামলা দায়ের করা হয়। মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, “বিএনপির ওই মামলায় সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (২২ জুন) তাকে আদালতে পাঠানো হবে।”

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে দুই হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমনকে দুটি হত্যা মামলায় মোট সাত...

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

সর্বশেষ