back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবারণা পূর্ণিমায় উৎসবমুখর চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ

হাতে পদ্মফুল, থালায় ফলমূল আর প্রদীপের আলোয় মুখর চট্টগ্রামের বৌদ্ধবিহারগুলো। বুদ্ধমূর্তির সামনে প্রার্থনা, ফুল নিবেদন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। দিনভর ধর্মীয় আয়োজন শেষে সন্ধ্যায় রঙিন ফানুস ওড়ানোর অপেক্ষায় রয়েছেন ভক্ত ও দর্শনার্থীরা।

রোববার (২৫ অক্টোবর) সকাল থেকেই নগরের শতবর্ষী নন্দনকানন বৌদ্ধবিহারসহ বিভিন্ন বিহারে পুণ্যার্থীদের ভিড় দেখা যায়। নগর ও আশপাশের এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সি মানুষ উৎসবে যোগ দেন। বুদ্ধমূর্তি ও বোধিবৃক্ষের সামনে ফুল নিবেদন, প্রদীপ প্রজ্বালন এবং ভিক্ষুদের কাছ থেকে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। দিনব্যাপী চলে ধর্মীয় দেশনা ও বিশ্বশান্তি কামনায় প্রার্থনা।

পুণ্যার্থী তৃপ্তি বড়ুয়া বলেন, প্রবারণা পূর্ণিমা শুধু ধর্মীয় উৎসব নয়, আত্মশুদ্ধি ও নিজের ভুল শুধরে নেওয়ারও দিন। তিনি পৃথিবী থেকে হিংসা-বিদ্বেষ দূর হয়ে সবার জীবন শান্তিময় হওয়ার প্রার্থনা করেন।

এদিকে সন্ধ্যার ফানুস উৎসব ঘিরে নন্দনকানন বৌদ্ধবিহার ও আশপাশের এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রথাগত ফানুসের পাশাপাশি হাতি, ময়ূর, মাছ, বালিশ ও মটকাসহ বিভিন্ন আকৃতির ফানুস তৈরি করেছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। আয়োজকদের ভাষ্য, এবার ৩০টির বেশি ফানুসসহ নানা আকৃতির ফানুস ওড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবে প্রায় ৭০টি সংগঠনের অংশগ্রহণের কথাও জানিয়েছেন তাঁদের কেউ কেউ।

আয়োজকেরা জানান, ফানুস উৎসবের মধ্য দিয়ে বুদ্ধের অহিংসা, শান্তি ও মৈত্রীর বাণী ছড়িয়ে দেওয়া এবং সবার কল্যাণ কামনা করা হয়।

তিন মাসের বর্ষাবাস শেষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক ক্ষমার বার্তা নিয়ে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করেন। এ উপলক্ষে সংঘদান, বুদ্ধপূজা ও পিণ্ডদানের মতো ধর্মীয় আয়োজনও থাকে।

নন্দনকানন ছাড়াও কাতালগঞ্জ নবপণ্ডিত বিহার, পাথরঘাটা জেতবন শান্তিকুঞ্জ বিহার, চান্দগাঁও সার্বজনীন বৌদ্ধবিহার ও মোগলটুলী শাক্যমুণি বৌদ্ধবিহারে উৎসব পালিত হচ্ছে।

উৎসব ঘিরে চেরাগী পাহাড় ও মোমিন রোড এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কোতোয়ালি থানার ওসি মো. জাহেদুল কবির জানান, নিরাপত্তা নিশ্চিত করতে সাদাপোশাকের পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও সম্প্রীতির আবহে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করছেন চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সন্ধ্যায় রঙিন ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শান্তি ও অহিংসার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা তাঁদের।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ