back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ

পবিত্র রমজান মাসের অপেক্ষায় থাকা মুসলিমদের জন্য এসেছে নতুন খবর। ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হতে পারে পবিত্র রমজান। আর ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ অথবা ১০ মার্চ।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৮ সনের রমজান মাস ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

সংযুক্ত আরব আমিরাতের ইমেরিটাস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ১২ অক্টোবর থেকে জুমাদাল উলা মাস শুরু হতে পারে। এর মধ্য দিয়ে রমজানের আগে আরও চারটি চান্দ্র মাস অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। মাসটি ২৯ দিনের হলে আগামী ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আর ৩০ দিন পূর্ণ হলে ঈদ হতে পারে ১০ মার্চ বুধবার।

তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণা অনুযায়ী রমজান ও ঈদুল ফিতরের প্রকৃত তারিখ নির্ধারিত হবে।

ইসলামি বর্ষপঞ্জি চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল। এ কারণে প্রতিবছর ইংরেজি ক্যালেন্ডারে রমজান মাসের তারিখ এগিয়ে আসে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব আগাম ধারণা দিলেও চাঁদ দেখার নিয়ম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে পার্থক্য হতে পারে।

সূত্র: গালফ নিউজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) ও খালিজ টাইমস।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ