back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৬ ২:২৮ অপরাহ্ণ

পবিত্র রমজান মাসের অপেক্ষায় মুসলিম বিশ্ব। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। তবে এই তারিখ এখনো চূড়ান্ত নয়; রমজান শুরুর সিদ্ধান্ত নির্ভর করবে নতুন চাঁদ দেখার ওপর।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ওই রাতেই প্রথম তারাবির নামাজ আদায় হতে পারে এবং পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে প্রথম রোজা।

ইসলামী বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাবে ২০২৭ সালের রমজান ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

রমজান সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়ালের নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর হতে পারে। তবে এটিও সম্ভাব্য তারিখ।

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। তাই মুসলমানদের কাছে রমজান অত্যন্ত পবিত্র ও বরকতময় মাস। রোজার পাশাপাশি এ মাসে নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা, জিকির ও আত্মসংযমের মাধ্যমে ইবাদত-বন্দেগিতে বিশেষ গুরুত্ব দেন মুসলমানরা।

তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব যতই নির্ভুল হোক, রমজানের প্রথম রোজা ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ভিত্তিতেই। দেশভেদে চাঁদ দেখার পদ্ধতি ও সিদ্ধান্তের কারণে তারিখে একদিনের পার্থক্যও হতে পারে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ