back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এক ভিসাতেই ভ্রমণের সুযোগ মধ্যপ্রাচ্যের ৬ দেশ!

নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ

ইউরোপের জনপ্রিয় ‘শেনজেন’ ভিসার আদলে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে এক ভিসায় ভ্রমণের সুযোগ চালু হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ চালু হলে আন্তর্জাতিক পর্যটকরা একটি মাত্র ভিসা বা পারমিটের মাধ্যমে উপসাগরীয় সহযোগিতা পরিষদ_জিসিসিভুক্ত ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন।

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিহুকত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর এক বিশেষ অধিবেশনে এ তথ্য জানিয়েছেন জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইবি।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই একক ভিসা ব্যবস্থা খুব শিগগিরই চালু হতে পারে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পর্যটকদের যাতায়াত আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

যেসব ৬ দেশে ভ্রমণ করা যাবে

জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসার আওতায় বিদেশি পর্যটকরা একসঙ্গে ভ্রমণ করতে পারবেন-

  • সংযুক্ত আরব আমিরাত
  • সৌদি আরব
  • বাহরাইন
  • কাতার
  • ওমান
  • কুয়েত

অর্থাৎ, একটি ভিসা নিয়েই পর্যটকরা জিসিসিভুক্ত ছয়টি দেশ সফরের সুযোগ পাবেন।

কবে চালু হবে?

তবে এখনো এই ভিসার চূড়ান্ত চালুর তারিখ ঘোষণা করা হয়নি। একই সঙ্গে আবেদন প্রক্রিয়া, ভিসা ফি এবং এর মেয়াদ সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বর্তমানে জিসিসিভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো একক ভিসা ব্যবস্থাটি বাস্তবায়নের জন্য যৌথভাবে কাজ করছে।

চালু হলে এই ভিসা মধ্যপ্রাচ্যে পর্যটন ভ্রমণের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষ করে এক সফরেই একাধিক উপসাগরীয় দেশ ঘুরে দেখার সুযোগ পাওয়ায় আন্তর্জাতিক পর্যটকদের কাছে অঞ্চলটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ