back to top

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া ৬টি আসনে ১০জনে মনোনয়নপত্র বাতিল

kbctgbd
৪ ডিসেম্বর ২০২৩ ১:১০ অপরাহ্ণ

মো খোকন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরুর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ৬ টি  আসনের মধ্যে আওয়ামীলীগ ও জাপাসহ মোট ১০জন প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ৩টি আসনের, এরপর দুপুর ২ টা থেকে বাকী ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।  জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে  জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহগীর আলম প্রার্থীদের মনোনয়নের বৈধতা ঘোষণা শুরু করেন। এতে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষরিত তালিকায় গড়মিল থাকা মনোনয়নপত্র বাতিল করেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে এ বাছাই কার্যক্রমে বিভিন্ন দলের প্রতিদ্বন্দী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ.টি.এম মনিরুজ্জামান সরকার ও রোমা আক্তার, ওয়ার্কার্স পার্টির প্রার্থী মোহাম্মদ বকুল হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ জহিরুল হক চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ কাজী জাহাঙ্গীর।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সব প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) আসনে বাংলাদেশ কংগ্রেস পার্টির বজলুর রহমান মিলনের,ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী মোস্তাক এবং নজরুল ইসলাম ভূইয়া এবং  ব্রাহ্মণবাড়িয়া-৬(বাঞ্ছারামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়।

জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোঃ শাহগীর আলম জানান, যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে তারা নির্বাচন কমিশনে ৫ থেকে ৯ ডিসেম্বর মধ্যে আপিল করতে পারবেন।

উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ার ৬ টি  আসনের মধ্যে আওয়ামীলীগ ও জাপাসহ মোট ৫৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেন। আগামী ৭ জানুয়ারি ২০২৪ হচ্ছে ভোট গ্রহণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হামে মৃত্যু বেড়ে ৭৮০

দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক...

বন্যা মোকাবিলায় সব প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত...

একসঙ্গে হাজারো ই-মেইল মুছবেন যেভাবে

ডিজিটাল যুগে ব্যক্তিগত ও অফিসের কাজে জিমেইল ব্যবহারকারীর সংখ্যা...

১৮ বছর পূর্ণ হলেই ভোটার হওয়ার সুযোগ

নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আগামী ৩১ জুলাই...

বিশ্বকাপের ট্রফি তুলে দিতে ফাইনালে থাকছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ...

সর্বশেষ