back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস মাশরাফির

kbctgbd
২৭ নভেম্বর ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ

প্রতিনিধি :এস এম শরিফুল ইসলাম, নড়াইল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মাশরাফী বিন মোর্ত্তজা তার অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা তার অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে মাশরাফী লেখেন,প্রিয় নড়াইলবাসী,

জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমাকে দ্বিতীয় বারের মতো নড়াইল-২ আসনে নৌকার প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার প্রতি নড়াইল এবং লোহাগড়া বাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।

আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশে আওয়ামী লীগে নড়াইল জেলা শাখা এবং লোহাগড়া উপজেলা শাখার তৃনমূল থেকে সকল স্তরের নেতা কর্মীদের। সে সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি জেলা এবং উপজেলার শাখার সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীদের।

বিগত ৫ বছর জননেত্রী শেখ হাসিনা’র সুদৃষ্টির জন্য এবং নড়াইল সদর ও লোহাগড়া বাসীর সার্বিক সহযোগিতার কারনে নড়াইল-২ আসনে যে উন্নয়ন হয়েছে তার জন্য আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ভবিষ্যতে আপনাদের অব্যাহত ভালবাসা ও সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জেলার উন্নয়ন কে আরও এগিয়ে নিয়ে একটি স্মার্ট নড়াইল জেলা উপহার দেওয়ার প্রত্যয়ে আমি আপনাদের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম সংঘঠন। এই দলের সাথে সংশ্লিষ্ট নড়াইল এবং লোহাগড়া উপজেলার অনেকে সিনিয়র নেতৃবৃন্দ নড়াইল-২ আসনের প্রার্থী হওয়ার জন্য মননোয়ন পত্র সংগ্রহ করেছিলেন, দলের দূর্দিনে যারা দল টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় সংগ্রাম করে গেছেন। আমি সকলে প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই নৌকার এই মনোনয়ন শুধু আমার একার নয়, আপনাদের সকলের।

আমি আপনারদের সবাই কে সাথে নিয়েই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে, আগামী ৭ই জানুয়ারী নির্বাচনে অংশ গ্রহনের মাধ্যমে নড়াইল-২ আসন টি নৌকার বিজয় সুনিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনা কে উপহার দিতে চাই।

আরেক টি কথা পরিশেষে বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সিনিয়র নেতাকর্মী দের নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, আপনারা এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন। নৌকার বিজয় কে সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে একসাথে এগিয়ে চলুন।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মক্কা, জেদ্দা ও তায়েফে রেড অ্যালার্ট জারি

হুথিদের ক্রমবর্ধমান হামলার আশঙ্কায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিন শহর...

৯ লাখ ৯৫ হাজার শিক্ষার্থীর অপেক্ষার অবসান আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল...

রাতের আঁধারে ঢাবিতে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা...

চট্টগ্রামে ডেঙ্গুর ছোবল, একদিনে আক্রান্ত ৮৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন...

২২ দিন ইলিশ আহরণ বন্ধ, নজরদারিতে বাজার-আড়ত

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

সর্বশেষ