back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনের আলামত ভালো না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ

সামনে স্থানীয় সরকার নির্বাচন। তবে নির্বাচন ঘিরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর মতে, সরকারি দলের নেতারা দলীয় প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত না করলে বরাদ্দ ও উন্নয়ন বন্ধের কথা বলছেন। এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, বরং নির্বাচনের নামে প্রহসন হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সরকারি দলের নেতারা বিভিন্ন এলাকায় গিয়ে ঘোষণা দিচ্ছেন, তাঁদের দলীয় প্রার্থীদের নির্বাচিত না করলে সেখানে কোনো বরাদ্দ দেওয়া হবে না, উন্নয়নও হবে না।

এ ধরনের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘এটা হলে কোনো নির্বাচন হবে না, নির্বাচনের নামে প্রহসন হবে। এই জাতি আর প্রহসন দেখতে চায় না, আমরা নির্বাচন দেখতে চাই। সরকারকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।’

এর আগে, গতকাল একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, বিরোধী দলের খায়েশ যদি স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে তা হবে জুলাইয়ের সবচেয়ে বড় গাদ্দারি।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াত আমির বলেন, ‘আমরা কোনো কাঁচা কথার জবাব দিতে সময় নাই আমাদের। কাঁচা কথার জবাব দেওয়ার কোনো সময় আমাদের নাই। জাতি জানে কে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করছে, কে করছে না।’

সরকারি দলের সংসদ সদস্যদের বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় গিয়ে সরকারি দলের এমপিরা বলতেছেন, আমরা আমাদের দলের কাছে গ্রেটফুল না, আমরা আওয়ামী লীগের কাছে গ্রেটফুল; তারা নির্বাচনে আমাদেরকে বিজয়ী করে দিয়েছেন। আর একমুখে এত কথা বললে মানুষ এগুলা বুঝে ভাই, মানুষ এত বেবুক না।’

দেশের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, পরিস্থিতি খুব খারাপ। এর প্রমাণ হিসেবে একজন প্রতিমন্ত্রীকে হাতে পিস্তল নিয়ে রাস্তায় বের হতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘অতিষ্ঠ ভাই, সবাই অতিষ্ঠ; গরিব, ধনী সবাই অতিষ্ঠ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সবাই অতিষ্ঠ।’

তিনি অভিযোগ করেন, জনজীবনের দুর্ভোগ সমাধানে নজর না দিয়ে সরকার বিরোধী দলকে কীভাবে ঘায়েল করা যায়, সেই পথ খুঁজছে। তাঁর ভাষায়, ‘সরকার এইগুলা সমাধানের দিকে নজর না দিয়ে এখন বিরোধী দলকে কিভাবে ঘায়েল করবে, সেই রকম পথ খুঁজছে, এটা দুঃখজনক। আসলে সরকারের উচিত হবে জনজীবনের দুর্ভোগ দূর করার দিকে তারা যেন নজর দেয়।’

এ ছাড়া কক্সবাজারে ৫০টি ট্রাকে ডাকাতির ঘটনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘এই যে আজকে দেখলাম যে ৫০টা ট্রাকে ডাকাতি হয়েছে আপনার কক্সবাজারে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি কোথায়? দিস ইজ বাংলাদেশ।’

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ