back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এই পার্টির ভবিষ্যৎ জিরো’: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সমালোচনা করে তিনি বলেছেন, ‘এই পার্টির ভবিষ্যৎ জিরো।’

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব মন্তব্য করেন ইশরাক।

এর আগে সোমবার বিকেলে রাজধানীর বাড্ডায় একটি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন। এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের ওই বক্তব্যের জবাবে ইশরাক দাবি করেন, মাদকবিরোধী অভিযানের বিষয়টি গুরুত্ব না দিয়ে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ তোলার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, মাদকের সমস্যা নিয়ে আগে আলোচনা করা উচিত ছিল কি না।

তরুণ প্রজন্মকে উদ্দেশ করে ইশরাক লেখেন, ‘দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’ একই সঙ্গে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।

স্ট্যাটাসে নাহিদ ইসলামকে চ্যালেঞ্জ জানিয়ে ইশরাক বলেন, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হলে তিনি নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যেতে প্রস্তুত। এ সময় তিনি প্রচলিত আইনের শাসনের কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করার অভিযোগও তোলেন।

এদিকে, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে স্ট্যাটাসের শেষাংশে বড় মাদক ব্যবসায়ীদের উদ্দেশে হুঁশিয়ারি দেন ইশরাক। তিনি লেখেন, ‘অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে।’

ইশরাক ও নাহিদ ইসলামের পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে ইশরাকের স্ট্যাটাসে উত্থাপিত অভিযোগ এবং মাদকবিরোধী পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ