চট্টগ্রামের চন্দনাইশে দেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে চন্দনাইশ উপজেলা যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় একটি পেট্রোল পাম্প এলাকায় গিয়ে অন্য নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপেরও দাবি জানান তারা।
কর্মসূচিতে চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আরু|



