back to top

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জাতির ঘাড় থেকে কালো ছায়া সরে গেছে’

নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে।” একই সঙ্গে তিনি বলেন, কেন রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, সেটি নিয়ে তাদের আগ্রহ নেই; কারণ তাদের মতে, তিনি আগেই রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা হারিয়েছিলেন।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে রাষ্ট্রপতির পদত্যাগ-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি স্পিকারকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, দায়িত্ব পালনের পুরো সময় তিনি ন্যায়নিষ্ঠ, নিরপেক্ষ ও পক্ষপাতহীনভাবে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, একদিনের জন্য হলেও রাষ্ট্রপতির মর্যাদা অক্ষুণ্ন রেখে দায়িত্ব পালন করা উচিত এবং সে ক্ষেত্রে বিরোধী দল সর্বাত্মক সহযোগিতা করবে।

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংসদের অধিবেশন অনুষ্ঠিত হওয়ার পর স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়ায় এ নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সময় এলে বিরোধী দলের অবস্থানও স্পষ্ট করা হবে বলে জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করবেন। ফলে সংবিধান অনুযায়ী কোনো সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার কথা নয়। তবে জনগণের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দলের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতির সম্ভাব্য আইনি দায় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি তার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তিনি-সহ কেউই আইনের ঊর্ধ্বে নন। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নতুন রাষ্ট্রপতির বিষয়ে তিনি বলেন, এমন একজনকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান, যিনি রাষ্ট্রের মর্যাদা রক্ষা করবেন এবং কারও তোষামোদ করবেন না। রাষ্ট্রের নীতি ও সংবিধান অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন এমন ব্যক্তিকেই রাষ্ট্রপতি হিসেবে প্রত্যাশা করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থার প্রসঙ্গও তুলে ধরেন শফিকুর রহমান। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি নিজেই গুরুতর অসুস্থতার কথা জানিয়েছেন। সরকার বিষয়টি দেখবে, বিরোধী দলও খেয়াল রাখবে। তবে তার মতে, দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রেখে সবার দেশেই চিকিৎসা নেওয়া উচিত। প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা যেতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন গণহত্যার অভিযোগ ও জনগণের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে কোনো প্রকাশ্য অবস্থান নেননি। একজন অভিভাবক হিসেবে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের স্বার্থে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সব নির্বাচিত প্রতিনিধির দেশেই চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্বশীল ব্যক্তিরা যদি বিদেশেই চিকিৎসা নেন, তাহলে দেশের স্বাস্থ্যসেবার প্রতি জনগণের আস্থা এবং চিকিৎসকদের আত্মবিশ্বাস দুটিই ক্ষতিগ্রস্ত হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সাহাবুদ্দিনের বিচার দাবিতে রাজপথে প্রতিবাদ

রাজধানীতে সদ্য পদত্যাগকারী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার ও...

উল্টো রথে ফিরলেন জগন্নাথ, উৎসবে মেতেছে সারাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো...

বন্যার ধাক্কায় নুইয়ে পড়ল চট্টগ্রামের খামার খাত

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম বিভাগের প্রাণিসম্পদ খাতে প্রায় ৭৭ কোটি...

রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায়...

সর্বশেষ