back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেশ ভাসছে বন্যায়, প্রধানমন্ত্রী সেলফি তুলতে ব্যস্ত’

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬ ১:২৮ অপরাহ্ণ

দেশের দক্ষিণাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, যখন বন্যাকবলিত মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন, তখন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের পরিবর্তে ব্যক্তিগত কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছেন।

রোববার নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের দক্ষিণাঞ্চলের বহু মানুষ বন্যার পানিতে ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে মানবিক সংকটে রয়েছেন। এমন পরিস্থিতিতে সরকারের আরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রীকে স্ত্রীর সঙ্গে সেলফি তুলতে দেখা যাচ্ছে। আমরা এর ধিক্কার জানাই।”

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি এখনও পূরণ হয়নি।

জুলাই আন্দোলনে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার এবং শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, দল এককভাবে নির্বাচনে অংশ নেবে। কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলেও জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণতন্ত্র, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন পুলিশ ব্যবস্থা ও রাষ্ট্রীয় সংস্কারের প্রত্যাশায় মানুষ আন্দোলনে অংশ নিয়েছিল। তবে সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলে তিনি দাবি করেন।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং যুবশক্তির নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিক, যুগ্ম আহ্বায়ক ও নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব সাকিব মাহাদীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

অনুষ্ঠানের শুরুতে সাম্প্রতিক বন্যায় নিহতদের স্মরণে দোয়া ও ১ মিনিট নীরবতা পালন করা হয়।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ