back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমাদের ৫ মিনিটের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর লাগে ৪৫ মিনিট’

নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংসদে এনসিপির মাত্র ছয়জন সংসদ সদস্য থাকলেও তাদের সংক্ষিপ্ত বক্তব্যের জবাব দিতে সরকারের দীর্ঘ সময় ব্যয় করতে হয়। তাঁর দাবি, সংসদে এনসিপির সদস্যরা পাঁচ মিনিট বক্তব্য রাখলেও তার জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রায় ৪৫ মিনিট সময় দিতে হয়।

লক্ষ্মীপুরের রায়পুর শহীদ ওসমান চত্বরে এনসিপির আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “সংসদে আমরা পাই পাঁচ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিটে। আমরা যদি ৪৫ মিনিট সময় পাই, তাহলে তার জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি পুরো অধিবেশন লেগে যাবে। এই তরুণ প্রজন্ম কারও কাছে তাদের বিবেক বন্ধক দেয়নি।”

তিনি আরও দাবি করেন, সংসদে এনসিপির ছয়জন সদস্য সংখ্যায় কম হলেও কার্যকর ভূমিকার দিক থেকে তারা ২১২ জন সদস্যের সমপরিমাণ শক্তি ও প্রভাব রাখেন।

নির্বাচনী অভিজ্ঞতার কথা তুলে ধরে হাসনাত বলেন, নির্বাচনের আগে প্রতিপক্ষ এনসিপিকে ‘চিলড্রেন পার্টি’ বলে উপহাস করেছিল এবং ধারণা করেছিল দলটি ৫০০ ভোটও পাবে না। কিন্তু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে এনসিপি এক লাখ ৬৮ হাজার ভোট অর্জন করে এবং কোনো কেন্দ্রেই তাদের বিজয় ঠেকানো সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন।

আগামী দিনে ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার), চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও মেয়র নির্বাচনে তরুণদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। পরাজিত হলেও সমস্যা নেই। অন্তত নিজের ভোট নিজে পেলেও নির্বাচনে থাকুন। যতদিন তরুণ প্রজন্ম রাজপথে এবং নেতৃত্বে সক্রিয় থাকবে, ততদিন বাংলাদেশ পিছিয়ে পড়বে না।”

সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ