back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-স্পেন সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ

বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। বৈঠকে বাংলাদেশ-স্পেন দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা, জাতীয় নির্বাচন-পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং গণতান্ত্রিক সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের এটি ছিল প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, উন্নয়ন সহযোগিতা জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

আলোচনায় জাতীয় নির্বাচন-পরবর্তী দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সদ্য পাস হওয়া জাতীয় বাজেট এবং বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। পাশাপাশি চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, প্রত্যাশিত রাষ্ট্রীয় সংস্কার, জুলাই জাতীয় সনদ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠকে রোহিঙ্গা সংকট এবং এর সম্ভাব্য সমাধান, আন্তর্জাতিক সহযোগিতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়েও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

ডা. শফিকুর রহমান বাংলাদেশের উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং দ্বিপাক্ষিক সহযোগিতায় স্পেনের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে স্পেন সরকারের অবস্থানকে স্বাগত জানিয়ে এ সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

জবাবে রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ