back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৩৬ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২৬ ২:০৮ অপরাহ্ণ

জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং বিগত সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও নির্যাতনের বিচার নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ থেকে ৫ জুলাই দেশের সব জেলা ও মহানগরে সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া ২৩, ২৪ ও ২৫ জুলাই বিভিন্ন স্থানে চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কনের আয়োজন করা হবে।

জোটের নেতারা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচির সমাপনী দিনে, আগামী ৫ আগস্ট দেশের জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গণ-অভ্যুত্থানের চেতনা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং চলমান রাজনৈতিক আন্দোলনকে আরও গতিশীল করতেই ধারাবাহিক এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারা জুলাই সনদের বাস্তবায়ন এবং অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার নিশ্চিত করার দাবিও পুনর্ব্যক্ত করেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন

ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মোসা. সিমু...

চট্টগ্রামে ডেঙ্গুর বলি অন্তঃসত্ত্বা শিক্ষিকা, বাঁচল না গর্ভের শিশুও

চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতায় প্রাণ গেল এক অন্তঃসত্ত্বা নারী ও...

সর্বশেষ