back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি চয়ন ইসলাম স্ত্রী সহ কারাগারে 

kbctgbd
১১ ফেব্রুয়ারি ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ণ

মোঃ নাঈম উদ্দিন সিরাজী, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ জেলা:

সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ড. এমএ মুহিতের শাহজাদপুরের দুটি বাড়ি ভাংচুর ও বিষ্ফোরক মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০টার দিকে শাহজাদপুর থানা পুলিশ তাদের শাহজাদপুর আমলী আদালতে হাজির করে ওই আদালতের সিএসআই মো: আশরাফ আলীর কাছে হস্তান্তর করেন। এরপর সিএসআই মো: আশরাফ আলী তাদের এ আদালতের জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট গোলাম রব্বানির আদালতে হাজির করলে এ আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট গোলাম রব্বানি তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে গত রবিবার রাতে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেন। এরপর সোমবার রাতে তাদের শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। রাতেই তাদের শাহজাদপুর থানা নিয়ে আসা হয়। এরপর এদিন তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। শাহজাদপুর চৌকি আদালতের সিএসআই মো: আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, ২০১৮ সালে নির্বাচনকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ডা. এমএ মুহিতের শাহজাদপুরের দুটি বাড়ি ভাংচুরের ঘটনায় সাবেক এমপি চয়ন ইসলামের বিরুদ্ধে ভাংচুর ও বিস্ফোরক আইনে মামলা হয়। ওই মামলায় সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রীকে গ্রেপ্তার দেখিয়ে তাদের এদিন সকালে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সাবেক এমপি চয়ন ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামের অধিবাসি প্রফেসর ড. মাজাহারুল ইসলামের ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে ডেঙ্গুর বলি অন্তঃসত্ত্বা শিক্ষিকা, বাঁচল না গর্ভের শিশুও

চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতায় প্রাণ গেল এক অন্তঃসত্ত্বা নারী ও...

ডেভিড ইমন-কালা মোবারকের পর এবার পুলিশের জালে ‘ডাবা হারুন’

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী...

বিয়ের আনন্দ শেষে শোক, কর্ণফুলীতে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস...

ভারতের হাতে জাকির নায়েককে তুলে দেওয়া নিয়ে যা বললেন আনোয়ার

ধর্মীয় বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যার্পণের বিষয়টি...

ব্যাটে-বলে দাপট, দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের...

সর্বশেষ