back to top

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এক মন্ত্রী ও ৩ এমপিসহ ৬৭ জনের বিরুদ্ধে হ’ত্যা মামলা 

kbctgbd
৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ণ
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অটোরিকশা চালক হত্যার অভিযোগে সাবেক এক মন্ত্রী ও ৩ এমপিসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপজেলার রসুলপুর গ্রামের সুলতান উদ্দিন নামে এক ব্যক্তি বাদি হয়ে মামলাটি দাঢের করেন।বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হাসান।

দায়ের করা হত্যা মামলার আসামিরা হলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান চট্রগ্রাম-২ আসনের সাবেক এমপি নজিবুল বশর মাইজভান্ডারি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি জিয়াউল হক মৃধা, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগমসহ মামলায় অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার লিখিত এজাহার সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ  সফরের বিরোধিতা করে ২০২১ সালের ২৬ মার্চ থেকে হেফাজতে ইসলাম আন্দোলন করেছিল। ঐ বছরের ২৮ মার্চ সরাইল বিশ্বরোড মোড় এলাকায় হেফাজত ইসলামের আন্দোলনে অংশ নিয়েছিলেন লিটন মিয়া (২৭)। সেখানে আসামিদের গুলিতে  লিটন মিয়া নিহত হন। নিহত লিটন মিয়া উপজেলার কাটানিশার গ্রামের মুজান মিয়ার ছেলে।

তিনি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন।এই হত্যা মামলাটি তৎকালীন সময়ে থানায় নিয়ে গেলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন  নিহতের পরিবারের সদস্যরা। গত ৫ আগস্ট বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এববং হাসিনা ভারতে পালিয়ে যায় । হাসিনা দেশত্যাগের সাথে সাথে তার সরকারের মন্ত্রী,এমপিদের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা প্রাণভয়ে আত্বগোপনে চলে যায় ।

তাদের মধ্যে হাসিনা সরকারের সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীও আত্মগোপনে চলে যায়। আত্বগোপনে চলে যাওযার পর হতে তার বিরুদ্ধে গত একমাসে ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি হত্যা ও একটি গুমের মামলা সহ এ পর্যন্ত ৬টি মামলা হয়েছে।

মামলার বিষয়ে সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল হাসান বলেন, মামলার বাদীর সঙ্গে নিহত লিটন মিয়ার কী সম্পর্ক তা জানা যায়নি।তবে শুনেছি লিটন মিয়ার স্ত্রী মামলা করার জন্য বাদীকে পাওয়ার দিয়েছেন। তিনি আরো বলেন,মামলার আসামিরা যাতে দেশ ত্যাগ করে  দেশের বাইরে  যেতে না পারে, সেজন্য ইমিগ্রেশনগুলোতে আমরা প্রক্রিয়াগতভাবে চিঠি পাঠাবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১৮ বছর আগের সম্পত্তি হঠাৎ কেন বিক্রি করলেন মাধুরী?

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে বড়...

মৃত্যুর ফাঁদে দেশের সড়ক: ১ মাসেই প্রাণ গেল ৪১৬ জনের

চলতি বছরের জুলাই মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।...

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ...

বিদ্যুৎ বাঁচাতে কোন চুলা কিনবেন?

বর্তমান সময়ে গ্যাসের দাম বৃদ্ধি, নিরাপত্তাজনিত ঝুঁকি এবং পরিবেশবান্ধব...

সর্বশেষ