back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মিডিয়া ক্যু’র আশঙ্কা বিএনপি নেতা রিজভীর

kbctgbd
৩১ আগস্ট ২০২৪ ৯:৩৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মিডিয়া ক্যু’র আশঙ্কা রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকার ছাত্র-জনতার আন্দোলনে বিদায় নিয়েছে। তার রেখে যাওয়া গণমাধ্যমের মালিকরা এখনও দেশে বিরাজমান। আশঙ্কা করছি, সরকারের পতন হলেও মিডিয়া ক্যু হতে পারে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করেছে সাধারণ রিকশা-ভ্যানচালকরা।

রুহুল কবির রিজভী বলেন, মানবসৃষ্ট বন্যায় দুর্গত মানুষের সহযোগিতায় বিএনপির পক্ষ থেকে ত্রাণ কার্যক্রমের অবদান ভালোভাবে প্রচার করা হচ্ছে না। এমনকি, দলীয় শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িত থাকার অভিযোগে যাদের সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হচ্ছে, সে বিষয়ও প্রচার করা হচ্ছে না তেমনভাবে। অথচ প্রতিনিয়তই বেশকিছু গণমাধ্যমে ফলাউ করে প্রচার হচ্ছে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে দখলে মেতে উঠেছেন। তাই আমাদের সন্দেহ, আমরা আশঙ্কা করছি, সরকারের পতন হলেও মিডিয়া ক্যুর সম্ভাবনা রয়েছে। যদিও মিডিয়ার মালিক কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছে, আবার কেউ কেউ আত্মগোপনে রয়েছেন।

রিজভী বলেন, শেখ হাসিনা সরকার ছিল দেশের কুখ্যাত শাসকদল। যেমন ইচ্ছে তেমনভাবে তারা দেশ পরিচালনা করেছে, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। তার বিদায় ঘণ্টা না শুনলেও ফ্যাসিস্ট সরকারকে কিন্তু চলে যেতে হয়েছে ছাত্র-জনতার গণ-আন্দোলনের মধ্য দিয়েই। তাই তাদের (ছাত্র-জনতা) অবদানকে খাটো করে দেখার সুযোগ নাই। এখনও যারা বিভাজন করতে পাঁয়তারা করছেন, তারা সঠিক কাজ করছেন না।’

বিএনপির এই নেতা বলেন, জনগণের বিজয় অর্জনের ক্ষেত্রে বিএনপি ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে এসেছে। পরবর্তীতে আরও কেউ কেউ আন্দোলনে শরিক হয়েছে। আবার কেউ আন্দোলন থেকে দূরে সরে দেখেছেন। তারাই এখন বিভাজনমূলক কথা বলেছেন, তারা সঠিক বলেছেন না।

রিজভী বলেন, আজকে যারা ছাত্র-জনতার বিজয়কে খণ্ডিত করতে চাচ্ছেন, তাদেরকে মনে রাখতে হবে—বিএনপি স্বাধীনতা ঘোষকের দল। বিএনপি কোনো আঁতাতের দল নয়। দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দলটি। বিএনপির মধ্যে যারা এখনও বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছেন তা মঙ্গলজনক হবে না। বিএনপি ঐক্যবদ্ধ। ভেতরে ভেতরে যতই ষড়যন্ত্র করা হোক, বিএনপির শেকড় উপড়ে ফেলা যাবে না।’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্যে দেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুসহ অন্যান্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

পাসপোর্ট-এনআইডি পাবেন না শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা...

হানিট্র্যাপের ফাঁদে ফেলে সর্বস্ব লুট

গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে...

সর্বশেষ