তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যে সৌদি আরবে পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুবলীগের দুই নেতা আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৯শে জুলাই) বিকেলে ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- সাবেক বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগিনা ও মৌলভীবাজার জেলার বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ।



