back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় আওয়ামীলীগ সভাপতি ও সাবেক মেয়রসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

kbctgbd
২৬ আগস্ট ২০২৪ ৫:২২ অপরাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাঁধা ও হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদ্য সাবেক পৌর মেয়র,ইউপি চেয়ারম্যানসহ ছাত্রলীগ ও যুবলীগের ২০ জন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়েছে আরও ২০ থেকে ৩০ জন অভিযুক্তকে।

শনিবার(২৪ই আগস্ট) কুলাউড়া থানায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবুল ফাত্তাহ ফাহিম।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, সদ্য সাবেক পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ,হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ বক্স, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমূখ।

মামলার বাদী আবুল ফাত্তাহ ফাহিম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৮ই জুলাই কুলাউড়া পৌর শহরে সাধারণ শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় সদ্য সাবেক মেয়রের নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের মারধর ও হেনস্তা করে শিক্ষার্থীদের।

তিনি জানান, হামলায় জড়িত ২০ জনের নাম উল্লেখসহ আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা রেখে থানায় মামলা দায়ের করা হয়েছে।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

পাসপোর্ট-এনআইডি পাবেন না শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা...

হানিট্র্যাপের ফাঁদে ফেলে সর্বস্ব লুট

গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে...

সর্বশেষ