back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ ফোন বন্ধে নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর ২০২৬ ৭:০১ অপরাহ্ণ

দেশে আবারও চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মাধ্যমে অবৈধভাবে আমদানি ও তৈরি করা হ্যান্ডসেট শনাক্তের পাশাপাশি সেগুলো বন্ধ করার সুযোগও থাকবে।

বিটিআরসির গত সপ্তাহের কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার কার্যবিবরণী অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের পর এনইআইআর চালুর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

এনইআইআর হলো সরকারের একটি কেন্দ্রীয় ডেটাবেজ। মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে ব্যবহৃত ফোনের আইএমইআই নম্বর এই ডেটাবেজের মাধ্যমে যাচাই করা হবে। ফলে অবৈধ বা চুরি যাওয়া ফোন শনাক্ত করে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে।

২০২১ সালে পরীক্ষামূলকভাবে এনইআইআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পুরোপুরি কার্যকর করতে এটি বিটিআরসির তৃতীয় উদ্যোগ।

নতুন পরিকল্পনায় এনইআইআর দুই ধাপে চালু হবে। প্রথম ধাপে আগামী ১ জানুয়ারি থেকে মূল ব্যবস্থার প্রায় সব সুবিধা চালু থাকবে। তবে এ পর্যায়ে ডি-রেজিস্ট্রেশন সুবিধা থাকবে না।

ডি-রেজিস্ট্রেশন চালুর জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে সরকারের অনুমোদন চাইবে বিটিআরসি। অনুমোদন পাওয়ার পর দ্বিতীয় ধাপে এই সুবিধা চালু করা হবে। তবে দ্বিতীয় ধাপের জন্য এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঠিক হয়নি।

ডি-রেজিস্ট্রেশন চালু হলে একটি হ্যান্ডসেটের মালিকানা একজন ব্যবহারকারীর কাছ থেকে অন্যজনের কাছে পরিবর্তনের তথ্যও এনইআইআরে সংরক্ষণ করা যাবে। এতে ফোনটির সঙ্গে তার বর্তমান বা সর্বশেষ মালিকের তথ্য যুক্ত থাকবে।

প্রথম ধাপে অবৈধভাবে তৈরি ও আমদানি করা হ্যান্ডসেট শনাক্ত করা যাবে। পাশাপাশি শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা ফোনের বিক্রি ও ব্যবহার ঠেকানো সম্ভব হবে।

তবে বিটিআরসির সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, প্রথম ধাপে ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ করা সম্ভব হবে না। অপরাধমূলক কর্মকাণ্ডে এসব ফোন ব্যবহারের ঝুঁকি থাকায় বিষয়টি পরবর্তী ধাপে বিবেচনা করা হতে পারে।

এদিকে বর্তমানে মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে চালু থাকা হ্যান্ডসেটগুলো স্বয়ংক্রিয়ভাবে এনইআইআরে নিবন্ধিত হবে। আমদানিকারকেরাও তাদের আমদানি করা হ্যান্ডসেটের আইএমইআইসহ প্রয়োজনীয় তথ্য দিতে পারবেন।

এমনকি আমদানিকারকদের গুদামে থাকা এবং এখনো বিক্রি না হওয়া ফোনের তথ্যও এনইআইআরে নিবন্ধনের সুযোগ থাকবে।

ফলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন করে দেশে আসা হ্যান্ডসেটের বৈধতা যাচাইয়ের পাশাপাশি অবৈধ ফোনের ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ