back to top

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর ফাঁদে দেশের সড়ক: ১ মাসেই প্রাণ গেল ৪১৬ জনের

নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ

চলতি বছরের জুলাই মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৬ জন এবং আহত হয়েছেন আরও ৬২৯ জন। এ সময় মোট ৪৫৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ৫৭ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছেন। পাশাপাশি ১০৬ জন পথচারীর মৃত্যু হয়েছে, যা মোট প্রাণহানির প্রায় ২৫ দশমিক ৪৮ শতাংশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত মাসিক দুর্ঘটনা বিশ্লেষণ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। মাসজুড়ে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৮ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ৩৩ দশমিক ১৭ শতাংশ। এছাড়া থ্রি-হুইলার দুর্ঘটনায় ৯৪ জন, বাস দুর্ঘটনায় ২১ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রলিতে ১৯ জন, নসিমন-ভটভটি ও স্থানীয় যানবাহনে ২৬ জন, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সে ৭ জন এবং রিকশা ও বাইসাইকেল দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।

সংস্থাটির বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে। মোট ১৬৯টি দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ১৫৫টি আঞ্চলিক সড়কে, ৬১টি গ্রামীণ সড়কে, ৬৬টি শহরের সড়কে এবং ৭টি অন্যান্য স্থানে ঘটেছে।

সময়ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সকালে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। মোট দুর্ঘটনার ২৮ দশমিক ৮২ শতাংশ সকালে, ১৯ দশমিক ৪৩ শতাংশ রাতে, ১৭ দশমিক ২৪ শতাংশ দুপুরে, ১৪ দশমিক ৮৪ শতাংশ বিকেলে, ১২ দশমিক ২২ শতাংশ সন্ধ্যায় এবং ৭ দশমিক ৪২ শতাংশ ভোরে ঘটেছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। বিভাগে ১৩৩টি দুর্ঘটনায় ১২৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, যেখানে ২৮টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪ জন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে মোট দুর্ঘটনার ২১ দশমিক ৬১ শতাংশ এবং প্রাণহানির ১৯ দশমিক ২৩ শতাংশ, রাজশাহী বিভাগে ১১ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনা ও ১২ শতাংশ প্রাণহানি, রংপুর বিভাগে ৯ দশমিক ৮২ শতাংশ দুর্ঘটনা ও ১১ দশমিক ২৯ শতাংশ প্রাণহানি, খুলনা বিভাগে ৭ দশমিক ৮৬ শতাংশ দুর্ঘটনা ও ৭ দশমিক ৬৯ শতাংশ প্রাণহানি, সিলেট বিভাগে ৬ দশমিক ৭৬ শতাংশ দুর্ঘটনা ও ৬ দশমিক ৭৩ শতাংশ প্রাণহানি এবং ময়মনসিংহ বিভাগে ৭ দশমিক ৪২ শতাংশ দুর্ঘটনা ও ৭ দশমিক ২১ শতাংশ প্রাণহানি রেকর্ড করা হয়েছে।

শুধু রাজধানী ঢাকায় জুলাই মাসে ৩৪টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন সড়ক দুর্ঘটনার পেছনে ১১টি প্রধান কারণ চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও অসুস্থতা, নির্দিষ্ট কর্মঘণ্টা ও বেতনের অভাব, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি এবং পরিবহন খাতে চাঁদাবাজি।

সংস্থাটি সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর আইন প্রয়োগ, নিরাপদ সড়ক অবকাঠামো উন্নয়ন, চালকদের প্রশিক্ষণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।

আরু||খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১৮ বছর আগের সম্পত্তি হঠাৎ কেন বিক্রি করলেন মাধুরী?

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে বড়...

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।...

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ...

বিদ্যুৎ বাঁচাতে কোন চুলা কিনবেন?

বর্তমান সময়ে গ্যাসের দাম বৃদ্ধি, নিরাপত্তাজনিত ঝুঁকি এবং পরিবেশবান্ধব...

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া?

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত...

সর্বশেষ