back to top

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিবিরোধী অবরোধকে উসকানিমূলক পদক্ষেপ বলল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ঘোষিত নৌ অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনে লোহিত সাগরসহ গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ ও নিরবচ্ছিন্ন নৌচলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা।

বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মনে করে হুথিদের এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করতে পারে এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হওয়ার ঝুঁকি সৃষ্টি করতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক সনদ (UNCLOS)-সহ আন্তর্জাতিক আইন অনুযায়ী লোহিত সাগর ও অন্যান্য আন্তর্জাতিক সামুদ্রিক পথে নিরবচ্ছিন্ন, নিরাপদ ও আইনসম্মত নৌচলাচলকে সমর্থন করে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, লোহিত সাগর বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ পথে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি, সরবরাহ ব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ সব নাবিক, জাহাজ ও পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইনের আওতায় তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে, যা সামুদ্রিক নিরাপত্তা বিপন্ন করতে পারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সংঘাতের টেকসই সমাধান সম্ভব। তাই সব পক্ষকে উত্তেজনা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বজুড়ে ফেসবুক মেসেঞ্জার ডাউন

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার-এ বুধবার (২২ জুলাই)...

কেন সারাদিন ক্লান্ত লাগে?

প্রতিদিন পর্যাপ্ত ঘুমের পরও যদি সারাক্ষণ ক্লান্ত লাগে, কাজের...

১৫-এর আগে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত...

হামের উপসর্গে মৃত্যু ৮০০ পেরোল

দেশে চলমান হাম প্রাদুর্ভাবের মধ্যে হামের উপসর্গে আরও ছয়...

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে...

সর্বশেষ