back to top

রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক কার্ডেই সব সেবা—আসছে ‘প্রবাসী কার্ড’

আরু
২ জুন ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য একক ডিজিটাল সেবা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই নতুন কার্ড চালু হলে বর্তমানে ব্যবহৃত বিএমইটি (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্ডের প্রয়োজন আর থাকবে না।

মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আলাদা আলাদা কার্ডের পরিবর্তে একটি সমন্বিত ডিজিটাল কার্ডের মাধ্যমে প্রবাসীরা সব ধরনের সেবা পাবেন।

তিনি বলেন, “একটি কার্ডের মাধ্যমেই সব ধরনের সেবা নিশ্চিত করতে চাই।”

সরকারের পরিকল্পনা অনুযায়ী, শুধু প্রবাসী শ্রমিকই নয়; ইউরোপ, ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরাও এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ক্রেডিট কার্ডের আদলে তৈরি হতে যাওয়া এই কার্ডে ডিজিটাল পরিচয়, ব্যাংকিং সুবিধা, রেমিট্যান্স ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি সেবা এক প্ল্যাটফর্মে যুক্ত থাকবে।

মন্ত্রী আরও জানান, কার্ডের চূড়ান্ত সুবিধাগুলো এখনো নির্ধারণ করা হয়নি। তবে সহজে রেমিট্যান্স পাঠানো, ব্যাংকিং গেটওয়ে উন্নত করা এবং বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত সুবিধা যুক্ত করার কাজ চলছে।

এছাড়া প্রবাসীদের বিভিন্ন সেবা দ্রুত সমাধানের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে, যা মঙ্গলবার থেকেই কার্যক্রম শুরু করেছে। প্রবাসীরা সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। শিগগিরই অভিযোগ পাঠানোর বিস্তারিত পদ্ধতি প্রকাশ করা হবে।

এই সেলে মন্ত্রণালয়ের মনিটরিং, আইন, কল্যাণ, সেবা ও এনফোর্সমেন্ট শাখার কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মোখতার হোসেন এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কোটি টাকায় বিক্রি হলো জিমিনের ব্যবহৃত শার্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন-এর ব্যবহৃত একটি...

ভোজিনহার জন্য রাতারাতি বদলে গেল লিগের নিয়ম!

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন অধ্যায় শুরু করতে...

এক লাফে বাড়ল স্বর্ণের মূল্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয়...

চালু হচ্ছে বহু সুবিধার ‘প্রবাসী কার্ড’

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের আরও উৎসাহিত করতে...

মেট্রোস্টেশনের ময়লার ঝুড়িতে মিলল ‘বোমাসদৃশ’ বস্তু

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মেট্রোরেল স্টেশনের ভেতরে একটি ময়লার...

সর্বশেষ