back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যখাতে ইতিহাসের অন্যতম বড় নিয়োগ পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ

সরকারি স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে দেশব্যাপী ২৫ হাজার ধাত্রী (মিডওয়াইফ) এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং গ্রামাঞ্চলে চিকিৎসাসেবা সহজলভ্য করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি পর্যায়ে নিয়োগপ্রাপ্ত ধাত্রীরা গর্ভবতী মায়েদের নিরাপদ ও স্বাভাবিক প্রসবে উৎসাহিত করবেন এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা আরও কার্যকর করবেন।

প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের উপজেলা ও জেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। এ পরিকল্পনার অংশ হিসেবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ রয়েছে।

তিনি বলেন, রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর চাপ কমাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের জেলা ও উপজেলা পর্যায়ে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। এতে গ্রামাঞ্চলের মানুষকে সামান্য চিকিৎসার জন্য ঢাকামুখী হতে হবে না এবং স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে স্বাস্থ্যখাতে জনবল বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে হাসপাতালের উন্নয়ন, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্যখাতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ