back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্টাফ অফিসারের পদ হারালেন এডিসি মাসুদ রানা

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৬ ৮:১৫ পূর্বাহ্ণ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্ব থেকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদ রানাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন, অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, তাৎক্ষণিকভাবে এই বদলির নির্দেশ কার্যকর করা হয়েছে।

সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে এডিসি মাসুদ রানাকে নিয়ে একাধিক পোস্ট প্রকাশ করেন। একটি ভিডিওতে মাসুদ রানাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার মা’ হিসেবে উল্লেখ করতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এছাড়া জাওয়াদ নির্ঝরের আরেকটি পোস্টে দাবি করা হয়, শেখ হাসিনাকে প্রকাশ্যে ‘মা’ সম্বোধন করা, তার জন্য নোবেল পুরস্কার কামনা করা এবং আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগে আগে থেকেই আলোচিত ছিলেন এই পুলিশ কর্মকর্তা।

পোস্টগুলোতে আরও অভিযোগ করা হয়, ডিএমপি কমিশনারের স্টাফ অফিসারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে পুলিশের সংবেদনশীল তথ্য পলাতক কিছু কর্মকর্তার কাছে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত থাকাকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকা পালন এবং জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় থাকার অভিযোগও সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপিত হয়েছে। একই সঙ্গে তাকে সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের ঘনিষ্ঠ অনুসারী বলেও দাবি করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে ডিএমপি বা সংশ্লিষ্ট কোনো সরকারি সংস্থা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি এবং অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘আমি থামতে বলার আগ পর্যন্ত হামলা চলবে’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নির্দেশ না দেওয়া...

পর্তুগালে ৩ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি কিশোরী 

পর্তুগালের বেজা জেলার ভিলা নোভা দে মিলফন্তেস এলাকা থেকে...

১৬ বছর পর অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রভা

দীর্ঘ ১৬ বছর পর নিজের ব্যক্তিগত জীবন, অতীত সম্পর্ক...

আজ কেমন থাকবে আবহাওয়া?

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার...

পরীক্ষার দিয়েই শিক্ষা মন্ত্রণালয়ের পথে ‘ব্রয়লার চিকেন পার্টি’র লংমার্চ

এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

সর্বশেষ