back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানের জীবনের নীরব বটবৃক্ষ: আজ বিশ্ব বাবা দিবস

নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৬ ১:০৯ অপরাহ্ণ
আজ বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় এই বিশেষ দিনটি। এ বছর দিবসটি পড়েছে ২১ জুন। সন্তানের জীবনে বাবার ত্যাগ, ভালোবাসা ও অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই দিনটি উদযাপন করা হয়।

পশ্চিমা বিশ্বের সূচনা হলেও বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই বাবা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং নানা কর্মসূচি। অনেক পরিবারও দিনটি ঘরোয়াভাবে উদযাপন করছে বাবাকে বিশেষভাবে সম্মান জানিয়ে।

বাবা দিবসের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সনোরা স্মার্ট ডড নামে এক নারী।

জানা যায়, ১৯০৯ সালের আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস পালিত হতো না। মা দিবস উদযাপনের একটি ধর্মীয় আয়োজন থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ভাবেন, মায়ের মতো বাবার অবদানও সমান গুরুত্বপূর্ণ, অথচ তার জন্য কোনো বিশেষ দিন নেই।

নিজের বাবার প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি বাবা দিবস পালনের উদ্যোগ নেন। তার বাবা ছিলেন একজন সিঙ্গেল প্যারেন্ট, যিনি কঠোর পরিশ্রম করে ছয় ভাইবোনকে বড় করে তোলেন। বাবার সেই ত্যাগ ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি একটি বিশেষ দিনের দাবি তোলেন।

দীর্ঘ প্রচেষ্টার পর স্থানীয় পর্যায়ে বাবা দিবস পালনের সূচনা হয়। পরে ১৯১০ সালের ১৯ জুন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বাবা দিবস পালিত হয় বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়।

বর্তমানে দিনটি বিশ্বব্যাপী বাবাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ