back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আ,লীগ রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া পার্টি’ : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ণ
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া পার্টি’ হিসেবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত এই রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে—এমন আশঙ্কায় সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “তারা কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি মাফিয়া পার্টি।”

এর আগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সম্ভাব্য কর্মসূচি এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সারাদেশে সতর্কতা জোরদার করার নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের পাঠানো নির্দেশনায় বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলায় পতাকা উত্তোলন, ব্যানার প্রদর্শন ও মিছিলসহ নানা কর্মসূচি পালন করতে পারে। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে উত্তেজনা বা সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

এছাড়া এসব কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি বা উত্তেজনাকর পরিবেশ তৈরি হতে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করা হয় নির্দেশনায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সব ইউনিটকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ