back to top

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য নতুন ই-ভিসা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
৮ জুন ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ
বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে ফিলিপাইন । আজ রোববার (৮ জুন) থেকে দেশটি স্টিকার ভিসা বন্ধ করে সম্পূর্ণভাবে ই-ভিসা ব্যবস্থা চালু করেছে বলে জানিয়েছে ঢাকার ফিলিপাইন দূতাবাস।

দূতাবাসের তথ্য অনুযায়ী, এখন থেকে পর্যটনের উদ্দেশ্যে ফিলিপাইন ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করতে হবে। পূর্বের স্টিকার ভিসা ইস্যু আর করা হবে না।

আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন: ফিলিপাইন ই-ভিসা আবেদন

ভিসা ফি নির্ধারণ

ই-ভিসার জন্য ফি নির্ধারণ করা হয়েছে ভিসার ধরণ অনুযায়ী—

  • সিঙ্গেল এন্ট্রি: ৮,৫৮০ টাকা
  • ৬ মাসের মাল্টিপল এন্ট্রি: ১৩,৮৬০ টাকা
  • ১ বছরের মাল্টিপল এন্ট্রি: ১৯,১৪০ টাকা

এই ফি দূতাবাসে পরিশোধ করতে হবে বলে জানানো হয়েছে।

ই-ভিসা ব্যবহারের নিয়ম

ই-ভিসা অনুমোদনের পর আবেদনকারীরা এটি কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল থেকে ডাউনলোড করে ডিজিটাল বা প্রিন্ট কপির মাধ্যমে ইমিগ্রেশনে দেখাতে পারবেন।

ভ্রমণের ৭২ ঘণ্টা আগে অবশ্যই অনলাইন ফিলিপাইন ট্রাভেল রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে: ফিলিপাইন ই-ট্রাভেল রেজিস্ট্রেশন

গুরুত্বপূর্ণ শর্ত

  • ই-ভিসা অন্য ভিসা ক্যাটাগরিতে রূপান্তরযোগ্য নয়
  • নির্ধারিত সময়ের বেশি অবস্থান বাড়ানো যাবে না
  • শিক্ষা, কাজ বা অন্যান্য উদ্দেশ্যে ভ্রমণের জন্য আলাদা স্টিকার ভিসা নিতে হবে

নতুন এই ই-ভিসা ব্যবস্থা বাংলাদেশি পর্যটকদের জন্য ফিলিপাইন ভ্রমণ প্রক্রিয়াকে আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মইজ্জ্যারটেকের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কার্যকলাপের...

শুধু গোলমেশিন নয়, পর্তুগালের ‘টাকার মেশিন’ও রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা নতুন কিছু নয়।...

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি

মালয়েশিয়ায় চাকরি করতে আগ্রহীদের জন্য সুখবর! কোনো ধরনের অভিবাসন...

মৃত্যুর পরের প্রথম রাত: কবরে কী ঘটে মানুষের সঙ্গে

ইসলামি বিশ্বাস অনুযায়ী, মানুষের মৃত্যুর পর থেকে কেয়ামত সংঘটিত...

মধ্যরাতে ফেসবুকে পরীমনির রহস্যময় স্ট্যাটাস

মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়ে নতুন...

সর্বশেষ