back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘গ্রীন চট্টগ্রাম গড়তে হলে আগে গ্রীন মানুষ হতে হবে’ : মাহমুদুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ণ

নদী, সমুদ্র, পাহাড় ও ঝরনায় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য জনপদ চট্টগ্রাম। হাজার বছর ধরে এই অঞ্চলের বৈচিত্র্যময় প্রকৃতি বিশ্ব পর্যটক ও বিদেশি বণিকদের আকৃষ্ট করেছে। তবে অপরিকল্পিত নগরায়ণ, নদী দখল-দূষণ, পাহাড় কাটা, জলাবদ্ধতা, ফুটপাত দখল, যানজট, কালো ধোঁয়া এবং পুকুর-দিঘি ভরাটসহ নানা পরিবেশবিরোধী কর্মকাণ্ডে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য আজ হুমকির মুখে।

এ অবস্থায় গ্রীন চট্টগ্রাম গড়ে তুলতে হলে সবার আগে মানুষের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র, বর্ষীয়ান রাজনীতিবিদ ও শিল্পপতি আলহাজ মাহমুদুল ইসলাম চৌধুরী।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার খান বাহাদুর ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ে বৃহত্তর চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্স’-এর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা গ্রীন চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে প্রতিনিয়ত কাজ করছি। কিন্তু আমরা কজন মানুষ গ্রীন হতে পেরেছি? গ্রীন চট্টগ্রাম গড়তে হলে সবার আগে আমাদের গ্রীন মানুষের প্রয়োজন।”

তিনি আরও বলেন, গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্স দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চট্টগ্রামের পরিবেশ উন্নয়ন ও সবুজায়নে কাজ করছে। সংগঠনটির স্বেচ্ছাসেবী কার্যক্রম সবুজপ্রিয় মানুষের জন্য অনুকরণীয়।

সাবেক এই মেয়র বলেন, গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের মতো আরও সামাজিক সংগঠন পরিবেশ সংরক্ষণ ও চট্টগ্রামের সবুজায়নে এগিয়ে এলে এবং সবাই পরিবেশবান্ধব মানসিকতা নিয়ে সচেতন হলে চট্টগ্রামকে গ্রীন চট্টগ্রাম হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

পরিবেশ সংগঠক ও গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা স ম জিয়াউর রহমানের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিশিষ্ট লেখক মোহাম্মদ কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান এবং সদস্য এম নুরুল হুদা চৌধুরী। এছাড়া বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের কার্যকরী সভাপতি মো. মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যাংকার লায়ন দুলাল কান্তি বড়ুয়াসহ চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ