back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নিহত: ক্রেনচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়াল (১৯) নিহতের ঘটনায় শামীম বিশ্বাস (৩১) নামে এক ক্রেনচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরের ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে এইচএসসি পরীক্ষার কেন্দ্র হাজী মুহাম্মদ মহসিন কলেজে যাওয়ার জন্য পাঠাওয়ের মোটরসাইকেলে করে রওনা দেন নাফিসা। এয়ারপোর্ট-সল্টগোলা ক্রসিং সড়কের পশ্চিম লেনে বন্দরটিলা নেভী হাসপাতাল গেটের দক্ষিণে হালিশহর উচ্চ বিদ্যালয়ের বিপরীতে ওয়ালটন শোরুমের সামনে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে তিনি মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান।

এ সময় পেছন থেকে আসা একটি ক্রেনের চাপায় গুরুতর আহত হন নাফিসা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ক্রেনচালক শামীম বিশ্বাস ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ ওঠে। পরে নিহতের বাবা মামুন (৪৬) বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হেফাজ উদ্দিন জানান, গ্রেপ্তার শামীম বিশ্বাসকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

নাফিসার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

সর্বশেষ