back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় সাজ্জাদের সহযোগী ইমন গ্রেপ্তার নিয়ে বিভ্রান্তি: সিএমপি

নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৬ ৬:৫৩ পূর্বাহ্ণ
চট্টগ্রামের আলোচিত অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোবারক হোসেন ইমনকে রাজধানীর গুলশান-২ এলাকার একটি অভিজাত হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে—এমন তথ্য সোমবার (২২ জুন) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, ইমনের গ্রেপ্তার নিয়ে প্রকাশিত সংবাদগুলোতে তথ্যগত অসঙ্গতি রয়েছে। প্রকৃতপক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক অভিযানে অন্য একজন আসামি গ্রেপ্তার হলেও সেটিকে ভুলভাবে মোবারক হোসেন ইমনের গ্রেপ্তার হিসেবে উপস্থাপন করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি কিছু অনলাইন পোর্টাল ও গণমাধ্যমে “বড় সাজ্জাদের সহযোগী ডেভিড ইমন গ্রেপ্তার” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তবে বাস্তবে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার হননি এবং সিএমপি কমিশনারও এ ধরনের কোনো বক্তব্য দেননি।

সিএমপি আরও জানায়, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য জনমনে ভুল ধারণা তৈরি করতে পারে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করার জন্য গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতে এ ধরনের ভুল তথ্য প্রচার এড়াতে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

সর্বশেষ