back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বসুন্দরীর মুকুট উঠল নতুন রূপসীর মাথায়

নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ

ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। বিশ্বের ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এ খেতাব অর্জন করেন।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫’ নির্বাচিত হয়ে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে আসার সুযোগ পান জোহেইরি মোলা। ফ্যাশন ও মডেলিং জগতের পরিচিত এই মুখ শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবেও কাজ করছেন।

গ্র্যান্ড ফাইনালে জোহেইরির মাথায় ঐতিহ্যবাহী নীল মুকুট পরিয়ে দেন ‘মিস ওয়ার্ল্ড ২০২৫’ থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেনেস। দ্বিতীয় রানার-আপের খেতাব অর্জন করেছেন মালয়েশিয়ার তানুসিয়া শেঠি।

১৯৫১ সালে যুক্তরাজ্যে প্রখ্যাত সংগঠক এরিক মরলি ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার সূচনা করেন। দীর্ঘ সময় ধরে এটি বিশ্বের অন্যতম পুরোনো ও মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে পরিচিত।

তবে এই প্রতিযোগিতায় শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, প্রতিযোগীদের ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, বিভিন্ন চ্যালেঞ্জে দক্ষতা এবং বিচারকদের প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতাও মূল্যায়ন করা হয়।

এ বছরের আসরে আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবিয়ান, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া_এই চার অঞ্চলের মোট ১১১ জন প্রতিযোগী অংশ নেন। বিভিন্ন ধাপের চ্যালেঞ্জ শেষে প্রথমে সেরা ৪০ জনকে কোয়ার্টার ফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর সেরা ২০ ও সেরা ১২ জন প্রতিযোগী নির্বাচন করা হয়।

সবশেষে শীর্ষ ৬ ফাইনালিস্টের মধ্য থেকে বিচারকদের মূল্যায়নে চূড়ান্ত বিজয়ী ও রানার-আপদের নাম ঘোষণা করা হয়। সেই লড়াইয়ে সবার সেরা হয়ে বিশ্বসুন্দরীর মুকুট মাথায় তোলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ