মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সঙ্গে উরকিরচর ৪নং ওয়ার্ড প্রস্তাবিত শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) চট্টগ্রাম শহরে অবস্থিত কেন্দ্রীয় পর্ষদের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। পরে সভাপতি প্রস্তাবিত শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং দরবারের খেদমতের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক দিদারুল আলম উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও উরকিরচর শাখার সাবেক সভাপতি মো. ইউছুপ আলী, প্রস্তাবিত শাখার আহ্বায়ক নুরনবী আদনান, সচিব মাহমুদুল হক ওয়কিব, যুগ্ম সচিব ফরহাদুল ফজল ফাহিম, সদস্য কামরুদ্দীন উমর, সদস্য জাকারিয়া জকু, মো. জোহা প্রমুখ।
আরু|



