বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) স্বীকৃতি অর্জন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ফুটবল একাডেমি। গত ২৬ অক্টোবর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের অডিটোরিয়ামে একাডেমিটিকে ফিফা ও এএফসি লাইসেন্স প্রদান করা হয়।
বাফুফের টেকনিক্যাল ডিপার্টমেন্টের পরিচালক মাহবুব আলম পলো আনুষ্ঠানিকভাবে একাডেমির লাইসেন্স প্রদান করেন।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ফুটবল একাডেমির নিবন্ধন সনদ গ্রহণ করেন একাডেমির প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, কো-চেয়ারম্যান ডা. জিসান চৌধুরী রাফি (এফসিপিএস, চট্টগ্রাম মেডিকেল), সিনিয়র ভাইস চেয়ারম্যান সরিৎ চৌধুরী সাজু, সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার সবুজ বড়ুয়া পিলু এবং ডা. সাজিত মাহমুদ চৌধুরী।
ফিফা ও এএফসির লাইসেন্স অর্জনের মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা ফুটবল একাডেমির সাংগঠনিক কার্যক্রমে নতুন স্বীকৃতি যুক্ত হলো।
এ অর্জন উপলক্ষে একাডেমির সংশ্লিষ্টদের অভিনন্দন জানানো হয়েছে।
আরু|



