back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজার আনন্দে বিষাদ, কলকাতায় পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও একজন শিশু রয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার প্যান্ডেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গিরিশ পার্ক থানা এলাকার ওই প্যান্ডেলে সন্ধ্যায় প্রবল বৃষ্টির মধ্যে বিপুলসংখ্যক দর্শনার্থীর ভিড় জমে। একপর্যায়ে প্যান্ডেলের বের হওয়ার গেটের কাছে ভিড়ের চাপ বেড়ে গেলে পদদলনের ঘটনা ঘটে। সরু প্রবেশ ও বের হওয়ার পথ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কলকাতা পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর আহতদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় প্যান্ডেলটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় বেশ কয়েকজন মানুষ জ্ঞান হারান। দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার পর প্যান্ডেলের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দুর্গাপূজার আনন্দঘন পরিবেশের মধ্যে এমন প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কলকাতাজুড়ে। দুর্ঘটনার কারণ ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্তের দাবি উঠেছে।

সূত্র: এনডিটিভি, রয়টার্স ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ